২৭ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত প্রদান করা হয়েছে। যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন শমশেরনগরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরের ৩য় ব্যাচের ৬০ জন দু:স্থ মহিলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মিশন অফিসে এ ভাতা প্রদান করা হয়।
ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন-পতনঊষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক।
বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৬০ জন প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রত্যেককে ২ হাজার টাকা হারে ১ লক্ষ বিশ হাজার টাকা যাকাত ভাতা বিতরণ করা হয়।