২৭ জুলাই ২০২৩


মাধবপুরে অর্ধগলিত লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর তুলসীপুর রাস্তার দেবপুর এলাকার থেকে অমূল্য নাথ (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অমূল্য উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের মৃত হর্য্য দেব নাথের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় লোকজন উপজেলার ধর্মঘর ধর্মঘর তুলসীপুর রাস্তার দেবপুর এলাকার সহকারী অধ্যাপক আসাদুল হকের জমিতে লাশ দেখতে পেয়ে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ কর হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ কর হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে কোন কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন