২৫ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ঘটিকায় বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে চিরনিদ্রায় শায়িত শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ১৯৭১সালের ২৫ মার্চ এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী র্নিবিচারে গুলি করে গণহত্যা করেছিল, সেই সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুস্তক অর্পন করেন ওসমানীনগর উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা পুলিশ এবং উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শিক্ষক সমিতি,সহ বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে।
এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ,উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার, মুক্তিযুদ্ধা আপ্তাব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান,তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, সেচ্চাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ওসমানীনগর উপজেলা পরিষদ রুমে এক আলোচনা সভার আয়োজন করা।