১৯ এপ্রিল ২০২৩


আলীয়া মাঠে ঈদের জামাত সকাল ৮ টায়, মহিলাদের জন্যও থাকছে ব্যবস্থা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই মাঠে ঈদের জামায়াতে মহিলাদের জন্যও নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা রয়েছে।

যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

শেয়ার করুন