২১ জুলাই ২০২৩


লাখ ছাড়িয়ে স্বর্ণের দাম : রেকর্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশের বাজারে লাখ টাকা ছাড়িয়ে রেকর্ড মূল্য হয়েছে স্বর্ণের। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) অতীতে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয় স্বর্ণের দামে।

জানা গেছে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। শুক্রবার (২১ জুলাই) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

শেয়ার করুন