১৮ জুলাই ২০২৩


শাবিপ্রবিতে পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) বিভিন্ন প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পাসে ডেঙ্গু মশা ও জীবাণু প্রতিরোধে এসব অভিযান চাল্লাচ্ছে বলে জানায় এ্যাস্টেট বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া মশার উপদ্রব বাড়তে পারে এমন স্থানে ফগার মেশিনে ছিটানো হচ্ছে ঔষধ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মশার উপদ্রব বাড়তে পারে এমন স্থানে পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। একই কাজ চোখে পড়ে ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হলের আশপাশে।

বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন।বলেন, ক্যাম্পাসে ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে। তাই এখন ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো দরকার। আজকে দেখলাম ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘাস কাটা, মশার ঔষধ ছিটানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ জানান, এখন মশার উপদ্রব বাড়তে পারে তাই প্রতি সপ্তাতেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এ্যাস্টেট বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ রুমেল আহমদ বলেন, বৃষ্টির সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে, এতে মশার উপদ্রব বাড়ার একটা সম্ভাবনা থাকে। আমরা নিয়মিত এসব স্থান পরিষ্কার করছি। মশা নিধনের ঔষধ ও ছিটাচ্ছি। জীবাণু যতটা প্রতিরোধ করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পাসে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জলাবদ্ধতা নিরসনেও আমরা কাজ করছি। মশার উপদ্রব প্রতিরোধে আবাসিক হল ও এ্যাস্টেট বিভাগকে বলা হয়েছে যেন সব সময় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।

শেয়ার করুন