১৭ জুলাই ২০২৩


মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টায় মাধবপুর উপজেলার ০৩নং বহরা ইউনিয়নের দলগাও গ্রামে।

মৃত শিশুরা হলো ওই এলাকার মোঃ নাজির আলীর মেয়ে কারিমা বেগম (৭) ও ছেলে আরিফুল ইসলাম (৫)। মৃত শিশুরা সম্পর্কে ফুফু ভাতিজা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির সংলগ্ন পুকুর রয়েছে। সকালে বাড়ির সবাই নিজেদের গৃ্হস্থালী কাজে ব্যাস্ত থাকায় সকলের অগোচরে দুই শিশু খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়। দুপুর ১১ টায় বাড়ির মানুষজন শিশুদের খোঁজে না পেয়ে পানিতে নেমে খোজাখোজির পর ২জনের লাশ পায়।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বহরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন দুইটি শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

শেয়ার করুন