১৭ জুলাই ২০২৩


মধ্যনগরে ১৮০বস্তা ভারতীয় চিনি সহ আটক ৭

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে প্রায় আট লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ চিনি সহ ৭জন’কে কারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

সোমবার (১৭ জুলাই) ভোরে গোপন তথ্যানুযায়ী মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউপির অন্তর্গত হামিদপুরের পশ্চিমে ইকরছড়ি খালের মাঝখানে থেকে অভিযান চালান অফিসার ইনচার্জ জাহিদুল হক। এসময় সহযোগী ছিলেন এসআই সুবাস চন্দ্র বর্মন, এএসআই মোঃ আব্দুল আজীম সঙ্গীয় অপরাধ বিরোধী পুলিশের একটি বিশেষ দল।অভিযানকালে চিনি বোঝাই স্টিলবডি নৌকায় ৫০কেজি ওজনের ১৮০বস্তা ৯০০০নয় হাজার কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় ৭ জন চোরাকারবারী ও বহনকারী স্টিলের ১টি নৌকা জব্দ করা হয়েছে।যার মূল্য প্রায় ৩লক্ষ টাকা।

মধ্যনগর থানা পুলিশের হাতে আটককৃত চোরাকারবারী হলো উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাা গ্রামের হারুনুর রশিদেরপুত্র মোঃ অপু মিয়া (৩০),আন্তরপুরের মৃত আঃখালেক মিয়ার পুত্র মোঃ রাজন মিয়া (২৫),ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকেরপুত্র মোঃ কামরুল মিয়া(৩২), নবাবপুর গ্রামের মিয়ার পুত্র মোঃ শামীম (৩১),আঃআলীরপুত্র মোঃ আরিফ মিয়া (২৮),মৃত সুরুজ আলীর পুত্র মুনসুর মিয়া(৩২) রাজেন্দ্রপুর গ্রামের আঃআহাদেরপুত্র মোঃ মনির (২৪)।

অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক প্রতিনিধিকে তথ্য নিশ্চিত করে জানান, ৭জনকেগ্রেফতার করেছি,১৮০বস্তা চিনি জব্দ ও একটি স্টিল বডি নৌকা জব্দ করেছি।আটকৃত চিনি আনুমানিক মূল্য প্রায় ৮লক্ষ টাকার উপরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পক্রিয়াধীন,আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন