১৬ জুলাই ২০২৩


হবিগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হল- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের আমরুল মিয়ার শিশু ফাতেমা আক্তার (৪) ও এমরান মিয়ার সাড়ে ৩ বছর বয়সি শিশু মাহমুদা আক্তার। সম্পর্কে তারা চাচাতো বোন বলে জানা গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পারে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন