১২ জুলাই ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঈদ পরবর্তী শুভেচ্ছা সমন্বয় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯৭৮র জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ্যাড.হায়দার চৌধুরী লিটন। বুধবার দিবস ব্যাপী সুনামগঞ্জ ১আসনের মনোনয়ন প্রত্যাশী সেলবরষ ইউনিয়নের কৃতি সন্তান হায়দার চৌধুরী লিটন মধ্যনগর উপজেলা সদর, দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
আজ দিবসের প্রথমেই নৃপেন্দ্র রায়ের গদিতে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে মতবিনিময়ে বলেন আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
তাই আসুন সকল দ্বিধাদন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম জানাই এবং নৌকা মার্কায় ভোট চাই।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের আওয়ামীলীগের (সাবেক) ভারপ্রাপ্ত আহ্বায়ক নৃপেন্দ্র রায়,আওয়ামীলীগ নেতা মোঃসিরাজুল ইসলাম বাবুল,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন তালুকদার রব,চিত্তরঞ্জন তালুকদার খোকা,সদস্য লিটন দত্ত,ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের(সাবেক) সহ সভাপতি নুরুল হুদা মুকুল,কৃষক লীগের সদস্য বিন্দু তালুকদার প্রমুখ।