১৩ নভেম্বর ২০২৩


অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ

শীর্ষে চট্টগ্রাম, সর্বনিম্ন বরিশালে। ছবি: উইকিপিডিয়া

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : গত অক্টোবর মাসে সিলেটজুড়ে
৩২ সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ৭৯ জন। সম্প্রতি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : নাশকতা ঠেকাতে সিলেটে বিজির টহল জোরদার

প্রতিবেদনে বলা হয়, বিআরটিএ-এর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

প্রাণহানির ঘটনায় সবার শীর্ষে চট্রগ্রাম, সর্বনিম্ন বরিশালে। চট্রগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৯১, আহত ১৫৬ আর বরিশালে নিহত ১৪, আহত ৬৮।

আরও পড়ুন : পুরোপুরি বন্ধ হয়ে গেল গাজার বৃহত্তম ২ হাসপাতাল

 

এছাড়া ঢাকা বিভাগে নিহত ৮৭ আহত ৫১, রাজশাহী বিভাগে নিহত ৫৪ আহত ৫৩, খুলনা বিভাগে নিহত ৪৭ আহত ৪৩,রংপুর বিভাগে নিহত ৩৫ আহত ২৩ এবং ময়মনসিংহ বিভাগে নিহত ৩৯ আর আহত হয়েছেন ১৯ জন।

এএস // আতারা

শেয়ার করুন