৮ জুলাই ২০২৩
স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে এক বারকি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ অফিক মিয়া (৪৩) উপজেলার কালীবাড়ি গ্রামের মরহুম হাজী মুহিবুর রহমানের পুত্র। শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাতে ধলাই নদীর উৎসমুখে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, অফিক মিয়াসহ ৪জন রাতের আঁধারে বারকি নৌকা নিয়ে ধলাই নদী থেকে পাথর আনতে যায়। পাথর নিয়ে আসার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় সাথে থাকা ৩জন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অফিক মিয়া তলিয়ে যান। শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
উদ্ধার অভিযানে থাকা পুলিশের এএসআই মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে একজন লোক পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধারে চেষ্টা চলছে।