৬ জুলাই ২০২৩


বিএএস-স্বর্ণপদক পাচ্ছেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০২২’(বিএএস-স্বর্ণপদক) এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের পরিচালক ড. মো. সামিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছর আমরা দুটি ক্যাটাগরিতে এ ধরনের অ্যাওয়ার্ড দিয়ে থাকি। গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবেদনের প্রেক্ষিতে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে (সিনিয়র গ্রুপ) শাবির অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামকে স্বর্ণপদক- ২০২২ এর জন্য নির্বাচন করা হয়েছে।

এ পদকের জন্য নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে ড. আখতারুল ইসলাম বলেন, এটা আমার জন্য আনন্দের খবর। বিএএসের সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খানের পক্ষ থেকে একটি ইমেইলের মাধ্যমে আমাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। মূলত গবেষণা ক্ষেত্রে আমার কার্যক্রমের ওপর ভিত্তি করে আমাকে নির্বাচন করা হয়েছে।

প্রতি বছর গবেষণা কাজের ওপর ভিত্তি করে জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এ দুটি ক্যাটাগরিতে বিএএস দেশ-বিদেশের বিশিষ্ট বিজ্ঞানীদের ফেলো হিসেবে নির্বাচিত করে এবং অসামান্য তরুণ ও সিনিয়র বিজ্ঞানীদের স্বর্ণপদক প্রদান করে থাকে।

শেয়ার করুন