৫ জুলাই ২০২৩


দীর্ঘ ১৫বছর পর সিলেটে সমাবেশ করবে জামায়াত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক নিবন্ধন হারা বাংলাদেশ জামা্য়াতে ইসলামী দীর্ঘ ১৫বছর পর এবার সিলেটে সমাবেশ করবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশকে (এসএমপি) অবহিত করেছে ।

বুধবার জামায়াতে ইসলামী সিলেট মহানগর সেক্রেটারী মো. শাহজাহান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই অবগতিপত্র এসমপিতে জমা দিয়েছেন। পত্রে আগমী শনিবার দুপুর ২টায় সিলেট সাব রেজিস্ট্রার মাঠে সমাবেশ করার কথা বলেছে দলটি।

সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী জানান, ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে সিলেট মেট্রোপলিটন পুলিলকে (এসএমপি) অবহিত করে আবেদন করেছি। আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই। আশা করছি তারা আমাদেরকে সমাবেশে কোনো বাঁধা দেবেনা।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটে এই প্রথমবারের মত সমাবেশ করতে যাচ্ছে।

শেয়ার করুন