৪ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার কুলাউড়া থেকে অনন্ত শর্মা (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের মৃত অরুন শর্মার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অনন্তের মানসিক সমস্যা রয়েছে। সোমবার দেড় টার দিকে বাড়ি থেকে বের হন অনন্ত। পরে আর বাড়িতে না ফেরায় আশ পাশে অনেক খোঁজ খুজি করে তাকে না পেয়ে সোমবার রাত ৯টায় কুলাউড়া থানায় সাধারণ ডায়রি করেন অনন্ত শর্মার মা।
অনন্তের ছেলে অর্পন বলেন, বাবা সোমবার বাড়ি থেকে বের হয়ে এখনো পর্যন্ত বাড়িতে আসেন নি। কেউ যদি হারানো আমার বাবার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ০১৭১৬- ০৯৫৯২৬, ০১৭২২- ১৭০৭৭৮