২ জুলাই ২০২৩


ওয়ার্ড কাউন্সিলর রিয়াজকে জামায়াতের সংবর্ধনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াতী কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়াকে জালালাবাদ থানা জামায়াতের নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে কারীপাড়া কাউন্সিলরের বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার তারেক মিয়া বাবুল, সাবেক ও বর্তমান ৩৭নং ওয়ার্ড সভাপতি ফেরদৌস আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মোঃ সিরাজুল ইসলাম রুমেল, জামায়াতের সদস্য সিরাজুল ইসলাম, জসিম মিয়া, নুরুল ইসলাম, আলমগীর মিয়া, ইশতিয়াক মিয়া, জাহিদ মিয়াসহ জামায়াতের অনেক নেতাকর্মী।

শেয়ার করুন