২ জুলাই ২০২৩
ফাইল ছবি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে ভাইবোন দুই শিশুর করুণ মৃত্যু ঘটেছে। নিহত হাসান (৪) ও হাবিবা (২) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।
রোববার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়।
সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।