৮ আগস্ট ২০২২
শাবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা লেখক নির্বাচিত হয়েছেন শাহ মো. আশরাফুল ইসলাম।
সোমবার শাখার অফিসিয়াল দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বর্ষসেরা লেখকের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি থাকাকালীন যারা পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লেখনীর মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে বছরব্যাপী স্বতঃস্ফূর্ত কাজ করে গেছে তাঁদের কাজ ও লেখা পর্যালোচনা করে বর্ষসেরা লেখক নির্বাচিত করা হয়েছে । বর্ষসেরা লেখক নির্বাচনের জন্য এর আগে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্যানেল গঠন করা হয়।
বর্ষসেরা লেখক নির্বাচিত হওয়ায় শাহ মো. আশরাফুল ইসলাম -কে অত্র শাখার সভাপতি হামিদা আব্বাসী এবং সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তাঁরা আশা ব্যক্ত করেন- বর্ষসেরা লেখকের প্রাপ্তি তাঁকে দেশ ও জনগণের কল্যাণে লিখে কাজ করার ইচ্ছা আরো বেগবান করবে।
বর্ষসেরা লেখক হিসেবে নির্বাচিত হওয়ায় শাহ মো. আশরাফুল ইসলামের অনুভূতি কেমন জানতে চাইলে, তিঁনি বলেন – বর্তমান বাংলাদেশে তরুণ লেখকদের জন্য সবচেয়ে বড় এবং কার্যকরী ফ্ল্যাটফর্ম হচ্ছে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ এই সংগঠনে যুক্ত হওয়ার পর থেকেই আমি এর ভালোবাসা আর নানান কার্যক্রমে প্রতিনিয়ত মুগ্ধ হয়েছি। আমার জীবনে করা প্রথম সংগঠন এটি। এই সংগঠনের স্থান হৃদয়ে সবার থেকে বেশি। প্রতিনিয়তই ইচ্ছে জাগে এই সংগঠন থেকে কিছু পেতে এবং যথাসাধ্য চেষ্টা করি এই সংগঠনকে কিছু দিতে। কিন্তু প্রাপ্তি সবসময়ই দেওয়াকে ছাড়িয়ে যায়। তবে এবারের প্রাপ্তি সব থেকে বড়। শাবিপ্রবি শাখার বর্ষ সেরা লেখক নির্বাচিত হয়েছি জেনে অত্যন্ত আনন্দিত ও খুশি হয়েছি। এই আনন্দের অনুভূতি যে কতখানি যা আমার চোখ দেখলে যে কেউ অনুমান করতে পারবে ৷ এই প্রাপ্তি মানুষের কল্যাণে লেখার জন্য আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।