৩০ জুন ২০২৩


কুলাউড়ায় চামড়া নিয়ে দুশ্চিন্তা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : কোরবানির পশুর চামড়া কম দাম নিয়ে দুশ্চিন্তা সময় কাটছে মৌলভীবাজারের কুলাউড়ায় মাদ্রাসা ও এতিমখানায়। ঈদের দিন বিকেলে মাদ্রাসা ও এতিমখানাগুলো গরুর চামড়া বিক্রি করেছে প্রতি পিস ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। ছোট চামড়ার দাম ছিলো মাত্র ১০০-১৫০ টাকা। অন্যদিকে, ছাগলের চামড়া বিক্রি হয়েছে প্রতি পিস গড়ে ৬০ টাকা করে।

বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসা ও এতিমখানাগুলোর আয়ের বড় উৎস কোরবানির পশুর চামড়া। এসব চামড়া বিক্রির অর্থ দিয়ে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ছাত্রছাত্রীদের পড়ালেখার খরচ ও খাবারের ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু চামড়ার দাম কম হওয়ায় আর্থিক সংকটে পরেছেন সংশ্লিষ্টরা।

তারা আরও বলেন, এতিমখানা ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া ও খাবারের ব্যবস্থা চামড়া বিক্রির টাকা দিয়ে করা হয়। এবার চামড়া সংগ্রহ হলেও দাম কম হওয়ায় আমাদের বিপাকে পড়তে হবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সিলেটভিউ-কে বলেন, ঈদের আগে চামড়া ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। কোনো চামড়া যেনো নষ্ট না হয়- এ জন্য ব্যবসায়ীদের চামড়া কিনতে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন