২৮ জুন ২০২৩


ইসকন মন্দির সিলেট’র রথযাত্রা উদ্বোধন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ইসকন সিলেট মন্দির প্রাঙ্গনে রথযাত্রার উদ্বাধন করা হয়েছে। বুধবার (২৮ জুন) বেলা ২টায় এ যাত্রা উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক-এমপি। উদ্বোধনপূর্ব আলোচনা সভায় ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,
এরপর, বিকেলে বিশাল শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ শোভাযাত্রাটি ইসকন মন্দির প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে রিকাবীবাজার,চৌহাট্টা,জিন্দাবাজার,নাইওরপুল,বন্দর,তালতলা,মির্জাজাঙ্গাল,লামাবাজার,রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। উৎসবের প্রথম দিন ইসকন মন্দির থেকে বেরিয়ে একই পথে ইসকন যুগলটিলা মন্দিরে পৌঁছায়।রথযাত্রায় শত শত নারী-পুরুষ ভক্তপ্রাণ মানুষের সাথে অংশ নেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী,ইসকন সিলেটের সাবেক সাধারন সম্পাদক বলদেব কৃপা দাস,ভক্তিবেদান্ত গীতা একাডেমির পরিচালক নবীন নীল মাধব দাস,ইসকন যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমুখ।

 

 

শেয়ার করুন