২৭ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ত্যাগের সুমহান শিক্ষা নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা। এবার আমরা এমন সময় ঈদুল আযহা উদযাপন করছি যখন দেশ গভীর সঙ্কটে। এই ঈদে রাজনৈতিক প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো গৃহবন্দী অবস্থায় আছেন। এতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঈদের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে।
শুধুতাই নয়, নিত্যপণ্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের অধিকাংশ পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল আযহা সকলের মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি। ঈদুল আযহা থেকে শিক্ষা নিয়ে সমাজের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তারা।