২৬ জুন ২০২৩


শ্রীমঙ্গলে রেলের বিপুল পরিমান ব্ল্যাক টিকিটসহ যুবক আটক

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে রেলের বিপুল পরিমান ব্ল্যাক টিকিটসহ রানা ভট্টাচার্য্য (৩১) নামে এক যুবক’কে আটক করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। উপজেলার ভাড়াউড়া ইউনিয়নের ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে রানা’কে আটক করে র‍্যাব-৯। আটককৃত যুবক দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানায় র‍্যাব।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ৯, সিলেট আরও জানায়, কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল।

২৫ জুন দুপুরে র‍্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার ভাড়াউড়া ইউনিয়নের ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে টিকেট রানা ভট্টাচার্য্য’কে আটক করে র‍্যাব। এ সময় আটককৃত ব্যক্তির ব্যবহৃত ̄স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ অর্থ জব্দ করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শেয়ার করুন