১৫ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বিএনপির নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা।
তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।