২৪ জুন ২০২৩


মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন

মো. ফাহাদ আহমদ : ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। শনিবার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ঐ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেরপুর বাজার এলাকায় ডাকাতি মামলার পলাতক এক আসামি অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মো. জুনায়েদ আহমেদ এর নেতৃত্বে এএসআই সুব্রত চন্দ্র দাসসহ ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের তছর আলীর পুত্র কদর আলীকে গ্রেফতার করা হয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুনায়েদ আহমেদ এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দায়রা ২৪৬/০৮, জিআর ৩৮৬/০৭ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডাদেশ রয়েছে।

তিনি আরও জানান- গ্রেফতার এড়াতে আসামি কদর আলী দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন। অবশেষে ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন