২৪ জুন ২০২৩


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ড্রাইবারসহ নিহত ৭

শেয়ার করুন

ডেস্ক রেপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়।এতে ড্রাইবারসহ ৭ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায় নি।

স্থানীয় সূত্রে জানান, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকারেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ড্রাইবারসহ ৭ জন ঘটনাস্থলে মারা যান।

পুলিশ সুপার জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কী না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন