২২ জুন ২০২৩


সিসিকের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হলেন যারা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের ভোটের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে।ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করেছেন নগরবাসী।

১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। যিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন।

৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।

৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: রুহেনা খানম মুক্তা। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

৫ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।

৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।

৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা। যিনি গ্লাস প্রতীকে নির্বাচন করেছেন।

১০ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।

১১ নম্বর ওয়ার্ডে সাজেদা বেগম। তিনি চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন।

১২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: হজেরা বেগম। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।

১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম। যিনি আপেল প্রতীকে নির্বাচন করেছেন।

১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রিজওয়ানা আক্তার বাবলি। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

শেয়ার করুন