২০ জুলাই ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিরাজ মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিরাজ বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি কাভার্ড ভ্যানে হেলপারের কাজ করতেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এদুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী মাসুদ এগ্রো ফুড প্রোডাক্টের (চট্র মেট্রো-উ-১১-০৩১৪) কাভার্ড ভ্যানটি উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা(ঢাকা মেট্রো-ট-১৮-৫২৮৯) ট্রাকটির পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের হেলপার মিরাজ মিয়া মারা যায়। এ সময় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা আরও একজন আহত হয়।
খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসটি/ঘ.)