২০ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : দক্ষিন সুরমা উপজেলার সাদুর বাজারস্থ বকেশনাল কোয়াটাররে সুরমা নদীর পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ২১/২২ বছর।
বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে দক্ষিন সুরমা থানা পুলিশ টেকনিক্যাল রোড এলাকায় নগরীর পাশ থেকে এই লাশ উদ্ধার করে।
দক্ষিন সুরমা থানার ওসি শাহ হারুন রশিদ নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসটি/ঘ.)