১১ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে তিন দফা দাবীতে আন্দোলনে নার্সরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নার্সরা ৩ দফা দাবীতে আজ বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেছেন, লাইসেন্স পরীক্ষা অবিলম্বে আয়োজন, এফডব্লিউবি মিডওয়াইফ করা যাবে না ও কারিগরিকে টেকনিশিয়ানদেরকে কারিগরি রাখা লাগবে নার্স করা যাবে নাসহ তাদের ৩ দফা দাবী শতভাগ যুক্তিযুক্ত। অভিলম্বে তাদের দাবীগুলো মেনে নিতে হবে।

বৃহষ্পতিবার মানববন্ধন ও সমাবেশে শেষে তারা এক বিক্ষাভ মিছিল বের করে।

মানববন্ধন ও সমাবেশে কয়েক’শ নার্স অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবী উপস্থাপন করেন।

শেয়ার করুন