১৮ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : জৈন্তাপুরে ১টি কাভার ভ্যান, ১০০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার সাড়ে ৮টার দিকে উপজলার ১নং নিজপাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব লক্ষীপ্রসাদ এলাকার সিলেট তামাবিল মহাসড়কে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদার পুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ছেলে ফারুক হোসেন (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরঘোষ পাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজলার ১নং নিজপাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব লক্ষীপ্রসাদ এলাকার সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে ১টি কাভার ভ্যান, ১০০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।