১৬ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে শ্রেষ্ঠ শিক্ষা প্ৰতিষ্ঠান তারুখাল প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাছাই করে শ্রেষ্ঠতর স্বীকৃতি দিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সাত ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের তালিকা প্রদান করেছে শিক্ষা অফিস।

এতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্ৰতিষ্ঠানের স্থান অর্জন করেছে প্রাচীন বিদ্যাপীঠ তারুখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এমন খবরে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ এলাকার সর্বস্থরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়েছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এলাকার সকল সুধী শুভাকাংক্ষী ও শিক্ষা অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট সবাই কে অভিনন্দন জানিয়েছেন শ্রী শৈলেন চন্দ্র নাথ।

শেয়ার করুন