১১ মার্চ ২০১৮


শাহী ঈদগাহে অটোরিকশা-বাইসাইকেলের সংঘর্ষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর শাহী ঈদগাহে সিএনজি অটোরিকশা ও বাইসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছে। আহত বাইসাইকেলের চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠিয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষনিকভাবে আহতের নাম ও পরিচয় জানা যায়নি।

(আজকের সিলেট/১১ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন