১৫ জুন ২০২৩
ডেস্ক নিউজ: দুর্বৃত্তদের হামলায় বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ।
বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকদের কাজই হলো অন্যায়, অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ করা। আর এই সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।