১৩ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট: ইউসেপ সিলেট রিজিয়নের অধীনে ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে ডিসেন্ট এম্প্লয়মেন্ট ডিপার্টমেন্ট এর উদ্যেগে গঠিত এমপ্লয়ার্স কমিটি, হবিগঞ্জ এলাকার ১০ম সভা মঙ্গলবার প্রাণ আরএফএল হবিগঞ্জ শাখার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এমপ্লয়ার্স কমিটির সভাপতি ও আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব লে.কর্ণেল (অব:) শেখ জালাল। সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আগত মো: সেলিম হোসেন, ম্যানেজার (এইচআর), ম্যাটাডোর গ্রুপ লিমিটেড, মো: আবু সাইদ, সিনিয়র ম্যানেজার, আরএফএল গ্রুপ লি, মো: জনি কুমার বাসক, ম্যানেজার (এইচআর), আরএফএল গ্রুপ লি মো: শামিমুর রহমান, এজিএম শাহজিবাজার পাওয়ার লি: রোজিনা আক্তার, ম্যানেজার (এইচআর), প্রাণ গ্রুপ লিঃ সহ এমপ্লয়ার্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউসেপ সিলেট রিজিয়নের পক্ষে মোহাম্মদ কাইউম মোল্লা, আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, টিম লিডার ডিসেন্ট এমপ্লয়মেন্ট, দেব জ্যোতি দাশ, অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ কাইউম মোল্লা, আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইউসেপ সিলেট রিজিয়ন পাশাপাশি সভায় আগত অতিথীবৃন্দকে শত কর্মব্যস্ততার মাঝেও ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত এমপ্লয়ার্স কমিটি সভায় উপস্থিত হয়ে সভাকে অলংকৃতকরণ এবং ইউসেপ এর কার্যাবলীর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।
সভাটি মূলত নির্দিষ্ট আলোচ্যসূচী অনুযায়ী পরিচালিত হয়। উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যবৃন্দ ইউসেপ থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের কাজের প্রতি আন্তরিকতা ও মনোযোগি হওয়ার বিষয়টি ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ইউসেপ প্রশিক্ষণার্থীদেরকে সহজেই কাজের সাথে সম্পৃক্ত করা যায়। এছাড়াও ইউসেপ বাংলাদেশ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ করে নারী, প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠি সহ ক্ষুদ্র পেশাজীবী জনগোষ্ঠীদের প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যামে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ট ভুমিকা পালন করে আসছে। বক্তারা ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রমকে বর্তমান শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোর্স কারিকুলামকে যুগোপযোগি করে উন্নত করে প্রশিক্ষণ। প্রদান এবং চাহিদা মোতাবেক নতুন নতুন ট্রেড/কোর্স এ প্রশিক্ষণ শুরু করার উদ্যেগ নেওয়ার জন্য আহ্বান করেন। মোহাম্মদ কাইউম মোল্লা, আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) বলেন, আগামী জুলাই-২০২৩ ইউসেপ সিলেট রিজিয়ন চাকুরির মেলার আয়োজন করবে, সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রণ করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি লে.কর্ণেল (অব:) শেখ জালাল, তাঁর বক্তৃতায় সভায় উপস্থিত সদস্যবৃন্দকে তাদের শিল্প প্রতিষ্ঠানের সিএসআর ফান্ড থেকে ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সমাজে পিছিয়ে পড়া অন্যান্য জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের প্রাণ আরএফএল গ্রুপ লিমিটেড সহ অন্যান প্রতিষ্ঠানে চাকুরী প্রদানে অগ্রাধীকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।