১৩ জুন ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা সদরে বাসষ্টেশন সংলগ্ন একটি ফার্মেসীর শৌচাগার থেকে ঝুলন্ত অবস্হায় আবদুল আহাদ সায়েল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। নিহত সাহেল উপজেলার রুপচেং এলাকার বাসিন্ধা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ষ্টেশন বাজারের রুহুমা ফার্মেসীর শৌচাগারে সায়েল প্রবেশ করলে সেখান থেকে বের হতে বিলম্ব হওয়ায় তার বাবা সাবেক গ্রাম পুলিশ সদস্য সোহেল আহমেদ বাবুলকে খবর দেয়া হয়।
এসময় সায়েলের কর্মস্থল রড, সিমেন্টের দোকান মালিক সেলিম আহমেদ ঘটনাস্থলে এসে সায়েলের বাবাকে পুলিশে খবর দিতে বলে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল এসে সায়েলের বাবার ও ফার্মেসী মালিকের উপস্থিতিতে দরজা ভেঙ্গে সায়েলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত সাহেলের বাবা সোহেল আহমেদ বাবুল কান্না জড়ীত কন্ঠে জানান, আমার ছেলে গতকাল শুনেছি উপজেলার সারীঘাট রনিফৌদ গ্রামের একটি মেয়েকে গত মাসের ১৩ তারিখ আদালতের মাধ্যমে বিয়ে করে যা এতদিন আমাদের পরিবারে অজানা ছিলো। তারপরও আমি সবকিছু মেনে ছেলেকে বউ ঘরে তুলার আশ্বাস প্রদান করি। কিন্তু সকালে তার দোকানের মালিক সেলিম আহমেদের নিকট তার স্ত্রী ফোন দিয়ে বলে সাহেল নাকি আত্মহত্যা করবে। সেটাই সত্য হলো। তিনি কান্না জড়ীত কন্ঠে তার ছেলে কারো দ্বারা প্ররোচিত হয়ে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে তিনি মনে করেন এবং সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চান।
জৈন্তাপুর মডেল থানার ওসি মো ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার এই মৃত্যুর ঘটনায় কোন আত্মহত্যার প্ররোচনা বা অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।