১৯ জুলাই ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নে আলমপুর গ্রামের একটি ১০ বছরের শিশুকে বলৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে এমন অমানবিক শিশু নির্যাতনের ঘটনার সূত্রপাৎ হয়। বলৎকারে অভিযুক্ত একই গ্রামের রইছ মিয়ার ছেলে হালিম মিয়া(২০)। এঘটনায় পরদিন মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে মধ্যনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত সোমবার দেড়টার দিকে হালিম মিয়া শিশুটিকে শাপলা তোলার কথা বলে নৌকায় তুলে,পাতকুড়া গ্রামের পেছনে হাসা রানী বিলে নিয়ে শাপলা তোলা শেষ করে বাহাদুর চৌকিদারের বাড়ির পাশের কবরস্থানের একটি ঝোপের আড়ালে শিশুটির মুখ চেপে ধরে বলৎকার করে। ঐসময় শিশুটি গুরুতর জখম হয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত হালিম সে দ্রুত পালিয়ে যায়।অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এবং শিশুটি তার বাবাকে জানায় হালিম তাকে বলৎকার করেছে । এরপরে গুরুতর আহত অবস্থায় সাথে শিশুটিকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক আজকের সিলেট প্রতিনিধিকে জানান, শিশু বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।