১৩ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। বন্যা,পাহাড়ি ঢল,বজ্রপাত খরা প্রভৃতিতে সৃষ্ট সমস্যা চিহ্নত করন ও সমাধান বিষয়ে ১২নং গোয়াইনঘাট সদর ইউপির জনগোষ্ঠীর ঝুকি নিরুপন বিষয়ে দুর্যোগ কমিটির সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এফআইভিডিবি দিশারি প্রকল্পের আয়োজনে ইউপিএম সুমার সঞ্চালনায় বিষয়টির উপর প্রশিক্ষন প্রদান করেন প্রোগ্রাম মনিটরিং অফিসার তানিম পাপিয়া। ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে সকল সদস্যবৃন্দ তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।
ইউপি চেয়ারম্যান সুৃমন বলেন, আমি সদর ইউপির চেয়ারম্যান হলেও আমার ইউনিয়ন হাওরবেষ্টিত ইউনিয়ন, যেখানে প্রায় ৯৭% মানুষ দরিদ্র। পুষ্টির ঘাটতি,বেকারত্ব রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বন্যা,খরা নিত্য সাথী।গত বছর এই দিন থেকে আমরা স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার ছিলাম।আজ খরার প্রখরতায় পুড়ছে।দর্যোগে পূর্ব প্রস্তুতি প্রয়োজন।বন্যার সময় জরুরী প্রয়োজনে আক্রান্ত মানুষের উদ্ধারে ইউপিতে ৫ টি নৌকা রাখা হবে। বজ্র পাতে সচেতন থকতে হবে সবাইকে। দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে আমাদের সকলকে সচেতনতার সাথে কাজ করতে হবে।