১৯ জুলাই ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সূর্য্য খান (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঢাকার উত্তরায় বাসিন্দা সূর্য্য লাভা মোবাইল কোম্পানীতে চাকুরি করতেন।
বুধবার দুপুরে এদূর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা থেকে সূর্য্য খানসহ আরো ২০/২২ জন বন্ধু গোয়াইনঘাটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। সেখানে সাঁতার কাটার সময় পানিতে তলিয়ে যায় সূর্য্য। খোঁজাখুঁজির পর বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।
(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/কেআর/ঘ.)