১৫ নভেম্বর ২০২৩


জিন্দাবাজারে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। তাদের পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়। এসময় বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তফসিল ঘোষনার প্রায় আধঘন্টা আগে নগরের বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকর। মিছিলটি জিন্দাবাজারের দিকে আসার পর পুলিশ তােদের ধাওয়া করে। এসময় মশাল দিয়ে সড়কেই আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন