১২ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২জুন) নগরের কোতোয়ালি থানাধীন সুবহানীঘাটের হাতিমতাই দোকানে ও বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শেলবরণ নাপিতপাড়ার দিনামাঝির পুত্র নূর আলম @ বাবু (২৬), শাল্লা থানার নারায়নপুর গ্রামের মৃত কাশিনাথ দাস এর পুত্র কৃঞ্চ কান্তি দাস (৫৫) ও চাঁদপুর জেলার সদর থানার চান্দাবাজার এলাকার মনির উদ্দিন দেওয়ান এর পুত্র মো: মাসুম (৩৫)। গ্রেফতারকৃতরা সিলেট নগরের বিভিন্ন পাড়া মহল্লায় ভাড়া বাসায় অবস্থান করে কাস্টঘর থেকে ইায়াবা নিয়ে পাইকারী ও খুচরা দামে নগরজুড়ে বিক্রি করতো বলে জানিয়েছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।