১২ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ মাইদুল ইসলাম (২১) নামে যুবকের নিহত হয়েছেন। নিহত মাইদুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের -মোঃ নওশের আলীর ছেলে। তিনি সিলেটে আইসার ট্রাক কোম্পানির মার্কেটিং এর ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানাধীন ১নং আলীনগর ইউপির অন্তর্গত টিকরপাড়া বাজার এর সামনে এ দূর্ঘটনায় ঘটে।
জানা যায়, সিলেট থেকে বিয়ানীবাজারগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) ও মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩) বিয়ানীবাজার থানাধীন ১নং আলীনগর ইউপির অন্তর্গত টিকরপাড়া বাজার এর সামনে আসলে ট্রাকটি পিছন থেকে এসে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।