৮ মার্চ ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে মন্টু রবিদাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতরা হলেন-গোলাপ রবিদাস, পিচ্ছি রবিদাস, স্বপ্ন রবিদাস ও নীল রবিদাস।
বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৬ মার্চ) মন্টু রবিদাসের বড় ছেলে শঙ্কর রবিদাসের বিয়ের অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা থেকে বুধবার ফেরার পথে কুলাউড়ার গাজীপুর সড়কের বনগাঁও এলাকায় পৌঁছালে বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বরের বাবা মন্টু নিহত হয়।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুলাউড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/৮ মার্চ/ডি/এমকে/ঘ.)