১৪ মার্চ ২০২৩


মধ্যনগরে এমপি রতন : প্রেসক্লাবে চা-চক্রে

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চা-চক্র ও মতবিনিময় করেন সুনামগঞ্জ ১আসনের সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।এসময় বিশেষেভাবে উপস্থিত ছিলেন মধ্যনগর অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস।

১৪ই মার্চ মঙ্গলবার বিকেলে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে চা-চক্রে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিতিত ছিলেন।এসময় এলাকার নদীখনন,রাস্তাঘাট উন্নয়ন,ব্রীজ খারভার্ড,বেড়িবাধ,মধ্যনগর উপজেলা সদর থেকে জমশেরপুর পর্যন্ত বারোমাসি রাস্তা নির্মান সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে উন্নয়নের বার্তা তুলে ধরেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী,সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত,সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহমেদ সালমান, কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার।অথিতি সাংবাদিক ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ। এছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,চয়ন কান্তি রায়,সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান,জহিরুল হক,অমরেশ রায় চৌধুরী,নির্মাল্য তালুকদার বাপ্পি,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম খান রনি,আসাদুজ্জামান সুমন প্রমুখ।

শেয়ার করুন