৮ জুন ২০২৩


আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : পরিকল্পনা মন্ত্রী

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে কাজ করছে সরকার। মূলত ডলার সংকটের কারণে কয়লার ঘাটতি হয়েছে।শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে।

বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, কিছু অসাধু সিন্ডিকেট মজুদদার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা সুযোগ পেলেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। সাময়িক অসুবিধায় জনসাধারণের যে কষ্ট হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস পি প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল প্রমূখ।

শেয়ার করুন