৭ জুন ২০২৩


আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

আজমিরীগঞ্জে (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুকন্যা উপজেলার মাধবপাশা গ্রামের সালমান মিয়ার মেয়ে নুবা আক্তার।

বুধবার দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির উঠোনে খেলা করছিলো নুবা আক্তার। কিছুক্ষণ পর নুবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু তার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে নুবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুবাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন