৬ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৩-২৫ ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ।
মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের ব্যানার পোস্টারে সাজানো হয়েছে। নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে বাড়তে শুরু করেছে।
বাজুসের ২০২৩-২৫ নির্বাচনে কার্যকরী সদস্য ১৯টি পদের বিপরীতে প্রতিদন্ধিতা করছেন ৬৪ জন প্রার্থী। এছাড়া ভোটার সংখ্যা রয়েছেন ২১৬ জন।