২ জুন ২০২৩


সিসিক নির্বাচনে বর্তমান কাউন্সিলরদের মধ্যে কে কোন প্রতীক পেলেন

শেয়ার করুন

শিপন চন্দ জয় : আগামী ২১ জুন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেন্দিবাগস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্তীদের মধ্যে প্রতীক দেওয়া হয়। শুক্রবার সকালে প্রতীক বরাদ্দের দেওয়ার পর পরই আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং, মিছিল ও শোডাউন মধ্য দিয়ে প্রতীক জানান দিতে শুরু করেছেন প্রার্থীরা।

সিসিক নির্বাচনে বর্তমান কাউন্সিলরদের মধ্যে ৪নং ওয়ার্ডের টানা ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সদস্য সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী বাদে বাকি সবাই নির্বাচনে অংশ নিচ্ছেন।

বর্তমানে ২৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের মধ্যে, ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী পেয়েছেন ঝুড়ি মার্কা, ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিক্রম কর সম্রাট পেয়েছেন লাটিম মার্কা, ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এ.কে.এ লায়েক পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা,

৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী নির্বাচনে বর্জন করায় এ ওয়ার্ডে নবীন মুখের দেখা মিলবে, ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ পেয়েছেন ঝুড়ি মার্কা, ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী পেয়েছেন লাটিম মার্কা, ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান পেয়েছেন ঘুড়ি মার্কা, ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান পেয়েছেন ঝুড়ি মার্কা, ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান পেয়েছেন ঘুড়ি মার্কা, ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন তাজ পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, ১১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা,১২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. সিকন্দর আলী পেয়েছেন ব্যাডমিন্টন র‌্যাকেট মার্কা, ১৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) পেয়েছেন ঘুড়ি মার্কা,১৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, ১৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন (বাকের) পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা, ১৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ পেয়েছেন ট্রাক্টর মার্কা, ১৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাশেদ আহমদ পেয়েছেন ট্রাক্টর মার্কা, ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান পেয়েছেন মিষ্টি কুমড়া মার্কা, ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, ২০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ পেয়েছেন লাটিম মার্কা, ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন পেয়েছেন লাটিম মার্কা, ২২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা, ২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা, ২৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সোহেল আহমদ রিপন পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, ২৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু পেয়েছেন টিফিন ক্যারিয়ার মার্কা, ২৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, ২৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজম খান পেয়েছেন মিষ্টি কুমড়া মার্কা।

এদিকে বর্তমান ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে ১,২,৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা পেয়েছেন চশমা মার্কা। ৪,৫,৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি পেয়েছেন হেলিকপ্টার মার্কা। ৭,৮,৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু পেয়েছেন আনারস মার্কা। ১০,১১,১২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাসুদা সুলতানা রেনু পেয়েছেন চশমা মার্কা। ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু পেয়েছেন ডলফিন মার্কা। ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম পেয়েছেন বই মার্কা। ১৯,২০,২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কণা পেয়েছেন জিপ গাড়ি মার্কা। ২২,২৩,২৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেবেকা আক্তার লাকী পেয়েছেন জিপ গাড়ি মার্কা। ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ সাধারণ ওয়ার্ডে নির্বাচন করায় এ ওয়ার্ডে নবীন মুখের দেখা মিলবে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী দুই লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ এক হাজার ৩৬৪টি।

সিসিক নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন