৩১ মে ২০২৩


বন্দরবাজারে ‘হিট স্ট্রোকে’ বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার এলাকায় ‘হিট স্ট্রোকে’ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার বিকাল ৩টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে এক বৃদ্ধকের লাশ রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বৃদ্ধ ব্যাক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার আনুমানিক বয়স ৫৫ বছর।

শেয়ার করুন