৩০ মে ২০২৩


সিলেটজুড়ে প্রচণ্ড গরম : জনজীবনে হাপিত্যেশ

শেয়ার করুন

শাহিদ হাতিমী : নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে একটু পশ্চিমে। একটু ছায়ামতো জায়গায় দাড়িয়ে রিক্সা ড্রাইভার দবির মিয়া পানি ঢালছেন মাথায়। কাছে গিয়ে জিগ্যেস করলাম কী অবস্থা? তিনি বলে ওঠলেন, আর খইননা জানি, প্যাডেল মারতে মারতে রস বের হইতেছে। এতা গরমরে বাবা । এভাবেই সিলেটে তাপপ্রবাহ কাবু করেছে জনসাধারণকে।

মঙ্গলবার সিলেটে তাপমাত্রা ছিল ৩৭. সেলসিয়াস ছিল। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে।

বন্দরবাজারের ফুটপাতে চা বিক্রেতা আকমল মিয়া বলেন, যে গরম পড়েছে তাতে বেঁচে থাকাও দায়। এ গরমে মানুষ চা খেতে আসেন না। প্রচন্ড গরম। মানুষ যেদিকে যায়, সেদিকেই গরম। বৃষ্টি না হলে স্বস্তি ফিরবে না জনমনে।

এদিকে সিলেট বিভাগসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং দিনাজপুর, নীলফামারী, সদ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথরা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অপরদিকে সন্ধ্যা নামার আগেই সিলেট নগরীর বেশিরভাগ সাধারণ বাসাবাড়ির লোকজনকে খোলা মাঠে বাতাসের জন্য বের হতে দেখা গেছে। দিঘীর ওয়াকওয়েতে, পুকুর পারে, গাছতলায়, পার্কে বা ক্বীনব্রিজসহ বিভিন্ন ব্রীজের রেলিংয়ে দাড়াতে, বসতে এবং হাটতে দেখা গেছে তরুণ তরুণী ও যুবকদের।

শেয়ার করুন