২৯ মে ২০২৩


দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন নগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু । রোববার (২৮ মে) দিবাগত মধ্যরাতে নগরের শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টে সামনের দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এসময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যায়। তার পেট ও উরুতে ছুরির গুরুতর আঘাত রয়েছে।

আম্বরখানা ফাড়ি ইনচার্জ মফিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন